ফুলবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার বিদ্যাবাগিশ চান্দের বাজার এলাকার একটি বাঁশঝাড় থেকে গলায় রশি পেঁচানো এবং মাটি থেকে সামান্য উপরে গাছে ঝুলানো অবস্থায় ওই মরদেহ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৪২ বছর বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানান, জুম্মার নামাজের পর বিদ্যাবাগিশ চান্দের বাজারের উত্তর পাশের একটি বাঁশঝাড়ে মেহগনি গাছের সাথে লাশ ঝুলতে দেখে স্থানীয় এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তার চিৎকারে অনেক লোকজন জড়ো হলেও সকলেই লাশের পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হয়। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত হয়নি।
স/এষ্

