ঢাকাশুক্রবার , ২৭ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় কৃষকের মরদেহ উদ্ধার

admin
আগস্ট ২৭, ২০২১ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় কৃষকের মরদেহ উদ্ধার

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে পাট জাগের নীচ থেকে আলম হোসেন (৪০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আলম হোসেন উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের গোলাম ছরোয়ার মোল্যার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটায় আলম হোসেন ওই গ্রামের মাহবুব মাস্টারের পুকুরে পাট জাগ দিচ্ছিলেন। সাথে ছিলেন ছোট ছেলে চয়ন। সন্ধ্যার কিছুক্ষন আগে চয়নকে বাড়ি পাঠিয়ে দেন। তবে পাট জাগ দেওয়া শেষে সন্ধ্যায় পরও বাড়ি ফেরেননি আলম মোল্যা।

তখন থেকেই বিভিন্নস্থানে তার খোঁজ করা হয়। একপর্যায়ে শুক্রবার সকালে স্থানীয়দের সহযোগিতায় পুকুরের সেই পাট জাগের নীচ থেকে আলম মোল্যার মরদেহ উদ্ধার করা হয়। নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার সাংবাদিকদের জানান, আলম মোল্যার কপালে কাটা দাগ ছিল।

ধারনা করা হচ্ছে পুকুরের সিড়ি বেয়ে রাস্তায় উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। ওই অবস্থায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

স/এষ্