ঢাকাবৃহস্পতিবার , ২৬ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ট্রাফিক পুলিশের অভিযান বাঘারপাড়ায় ৭৬ টি মটরসাইকেল জব্দ

admin
আগস্ট ২৬, ২০২১ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

ট্রাফিক পুলিশের অভিযানবাঘারপাড়ায় ৭৬ টি মটরসাইকেল জব্দ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় কাগজপত্র বিহীন ৭৬টি মটরসাইকেল জব্দ করেছেন ট্রাফিক সার্জেন্ট। বৃহস্পতিবার উপজেলা সদরের চৌরাস্তায় এ অভিযান পরিচালনা করেন যশোরের ট্রাফিক পুলিশ টিএসআই সরোয়ার আলম । সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এ অভিযান।

পুলিশ সুত্রে জানাযায়, মটরসাইকেলের কাগজপত্রে ত্রুটি থাকায় এদিন ৭৮ টি মামলা দায়ের করেন ট্রাফিক পুলিশ। যার মধ্যে হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে দুটি মামলা ও কাগজপত্র না থাকায় ৭৬টি মামলা ও গাড়ি জব্দ করেছেন। এ সময় থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং’র সদস্যরা সহযোগিতা করেন।

এ বিষয়ে ট্রাফিক পুলিশ সরোয়ার আলম বলেন, ‘জব্দ করা গাড়ি গুলো বাঘারপাড়া থানায় রাখা হয়েছে। গাড়ির কাগজপত্র প্রদর্শণ করে প্রকৃত মালিকরা গাড়ি গুলো ফেরত পাবেন’। নিয়মিত এ অভিযান পরিচালনা হবে বলেও জানান এ কর্মকর্তা।

স/এস্