ঢাকাবুধবার , ২৫ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা

admin
আগস্ট ২৫, ২০২১ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেছেন, নারীর অধিকার উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ করে গেছেন। শুধু তাই নয় বঙ্গবন্ধুই নারী ক্ষমতায়নের পথ দেখিয়ে গেছেন।

রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নারীগণ আজ নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হয়েছেন। বুধবার বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী ও ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রণজিৎ কুমার রায় আরো বলেন, বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারাগার থেকে মুক্তির জন্য তৎকালিন সময়ে নারী নেত্রীদের আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন জেল-জুলুম ও অত্যাচার সহ্য করেছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। বঙ্গবন্ধু নারী ও পুরুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য আজীবন লড়াই সংগ্রাম করেছেন।

১৯৭৫ সালের ১৫ আগষ্ট কাল রাতে বঙ্গবন্ধুকে হত্যা করে খুনী জিয়াউর রহমানের সন্ত্রাসীরা। এই হত্যার মাধ্যমে বঙ্গবন্ধুর সাথে বাঙালী জাতিকে ধ্বংস করতে চেয়েছিল। তাই জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক শক্তিশালী।

বাঘাপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, যশোর জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ওয়াহিদুজজামান বাবলু, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি নাজমা ইমাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন আফরোজ লিজা, যশোর শহর যুব মহিলা লীগের সভাপতি লাকী বেগম, বাঘারপাড়া যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক রনি ভৌমিক, সম্পা রানী সরকার, স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাসেল আহম্মেদ, উপজেলা মহিলা যুবলীগের সদস্য সংরক্ষিত কাউন্সিলর তাসলিমা খাতুন, নমিতা শর্মা, গোলাপী খাতুন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক সালমা খাতুন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে খাদ্য বিতরণ করেন অতিথিবৃন্দ।

স/এষ্