খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে শিক্ষকের উপর হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষক সমাজ। বৃহস্পতিবার সকালে রাজাপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষেভ কর্মসূচি পালন করে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ।
হামলার শিকার গিয়াস উদ্দিন সোহাগ পালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
কমিটি গঠনকে কেন্দ্র তাকে গত ২ এপ্রিল স্কুল চলাকালিন সময়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আব্দুল বারেক হাওলাদার ও তার সহযোগীরা হামলা চালিয়ে আহত করে।
মানববন্ধন চলাকালে রাজাপুর উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক একে আজাদ দ্রুততম সময়ের মধ্যে নির্যাতনকারী আব্দুল বারেক হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জলা প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের সভাপতি মোহসীন উদ্দিন, শিক্ষক নেতা আফরোজা আক্তার, রিয়াজ হোসেন, লুৎফর রহমান প্রমূখ।
মানববন্ধন শেষে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হয়। এসময় শিক্ষকরা অভিযুক্ত আব্দুল বারেক হাওলাদার ও তার সহযোগীদের বিচারের দাবি জানিয়ে শ্লোগান দেন। পরে শিক্ষক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরারবর ওই শিক্ষকের নিরাপত্তা ও অন্যত্র বদলীরা ব্যবস্থার দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন।
স/জনী

