ঢাকাবুধবার , ২৫ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় বিকারগ্রস্থ নারী ধর্ষনের অভিযোগে শ্রমিক গ্রেপ্তার; থানায় মামলা দায়ের

admin
আগস্ট ২৫, ২০২১ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় বিকারগ্রস্থ নারী ধর্ষনের অভিযোগে শ্রমিক গ্রেপ্তার; থানায় মামলা দায়ের

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : পাইকগাছা পৌর সভায় বিকারগ্রস্থ যুবতী ধর্ষনের অভিযোগে পুলিশ মমিন গাজী ( ৪৫) নামে এক গাড়ীর শ্রমিককে গ্রেফতার করেছেন। সে গদাইপুরের চরমোলাই গ্রামের মৃতঃ আদম গাজীর ছেলে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে আইনানুগ ভাবে মেডিকেল পরীক্ষার জন্য খুমেক হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছেন। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে থানায় ধর্ষন মামলা করেছেন।

থানায় দায়ের করা মামলা সুত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে পৌরসভার ৯ নং ওয়ার্ডের শিববাড়ী (পলিটেকনিক কলেজের পার্শ্বে) মৃতঃ কফিল মোড়লের মানসিক বিকারগ্রস্থ মেয়ে (ভিকটিম) বসতবাড়ির খোলা বারান্ডায় ঘুমিয়ে ছিল। বৃদ্ধ মা ভানু বিবি ( ৭০) ছিল ঘরের মধ্যে।

রাত সাড়ে ১২ টার দিকে বাস শ্রমিক মমিন ঘরের বারান্ডায় উঠে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষন করে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ মমিনকে আটক করে থানা হেফাজতে নেন। তদন্তকারী কর্মকর্তা এসআই তাকবীর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মমিন বিকারগ্রস্থ এ নারীকে কয়েকবার ধর্ষন করেছেন বলে স্বীকার করেন।

সে আরোও স্বীকার করেন আমি ইতোপুর্বে ইনজেকশন নিয়ে বন্ধান্ত হযেছি। এ ঘটনায় বুধবার ধর্ষিতার মা ভানু বিবি বাদী হয়ে মমিনের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনের ৯ ( ১) ধারায় থানায় মামলা করেছেন,যার নং-৩৪।

এ বিষয়ে ওসি মোঃ এজাজ শফী জানান, নারী পুলিশের দ্বারা ভিকটিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি ও পরে আইনানুগ মেডিকেল বা ধর্ষন পরীক্ষার জন্য খুমেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

স/এষ্