নবাবগঞ্জে প্রধান মন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
হিলি প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে করোনাকালীন ক্ষতিগ্রস্থদের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৪৭৫ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে নবাবগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
এ সময় ৪৭৫ জনকে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি আটা, ১ কেজি লবন, ১ কেজি চিনি, একটি গোসলের সাবান ও ১ লিটার সোয়াবিন তেল দেওয়া হয়।
সেখানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজমসহ অনেকেই।
স/এষ্

