ঢাকাবুধবার , ২৫ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গুপ্তধনের আশায় “জিনের বাদশা’র খপ্পরে পড়া কিশোরীকে উদ্ধার করেছে ফুলপুর থানা পুলিশ

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ২৫, ২০২১ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

গুপ্তধনের আশায় “জিনের বাদশা’র খপ্পরে পড়া কিশোরীকে উদ্ধার করেছে ফুলপুর থানা পুলিশ

 

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-

 

জিনের বাদশার খপ্পরে পড়ে গুপ্তধনের আশায় ময়মনসিংহর ফুলপুর পৌর এলাকা থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাওয়ার পথে এক মাদ্রাসা ছাত্রীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে ‘বাহন পরিবহন’ নামে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

জানা যায়, ফুলপুর পৌরসভার দিউ এলাকার এক কিশোরীকে (১৬) ০১৮৩২৩৪৯০৬৯ নাম্বার থেকে জিনের বাদশা পরিচয় দিয়ে মোবাইলে বলে, আমি জিনের বাদশা দরবেশ বাবা বলতেছি। তোর জন্যে একটা সুসংবাদ আছে। আল্লাহ তোর ভাগ্য খুইল্যা দিছে। তোকে স্বর্ণের চাক্কা দিবো। কোটিপতি বানাবো। আল্লাহ তোর ভাগ্যে রাখছে। তুই স্বর্ণপাতি পাবি, কোটিপতি হবি, তুই আমার কথামতো দাউদকান্দিতে আমার নিকট চলে আয়। যদি না আসিস তাহলে তোর মা-বাবা, ভাই-বোন পরিবারের সবাইকে ধ্বংস করে দিবো। আর তুই যে আসবে কাউকে বলতে পারবে না। পিছনে ফিরে তাকাতে পারবে না।

এসব কথা শুনে কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে মেয়েটি স্বাভাবিক বিচারবিবেচনা হারায়। কাউকে কিছু না বলে সোমবার বিকালে জিনের বাদশার সাথে দেখা করতে’ বাড়ি থেকে বের হয়ে যায় এই কিশোরী।

পরে অভিভাবকরা পুলিশের স্মরণাপন্ন হলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায এস আই ফয়জুর রহমান ও এস আই জাহিদের নেতৃত্বে একদল পুলিশ ফুলপুর থেকে বগুড়ায় যায়। সেখানে শাহজাহানপুর থানা এলাকায় দাউদকান্দিগামী রংপুরের একটি পরিবহন থেকে সোমবার রাতে ওই কিশোরীকে উদ্ধার করে।

স/বি