নতুন ঘরে অসহায় সালমা বেগম, পরিদর্শনে ইউএনও
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী মঙ্গলবার দুপুরে গড়ইখালীর সেই সালমার বাড়ীতে উপস্থিত হন এবং ঘরের কাজ কতটুকু হয়েছে তা দেখতে যান। বসবাসের জন্য তেমন কোন ঘর বাড়ী ছিলনা।
যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে লেখা লেখি করা হলে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি কাড়ে বিষয়টি। আর দেরি নয় খুব দ্রুত সংবাদ দেন পরিবারটিকে। খোঁজ খবর নিয়ে ৪৮ খানা টিন,নগদ ১৮ হাজার টাকা তুলে দেন সালমার হাতে।ঘর করতে দায়িত্ব দেয়া হয় মাষ্টার হাফিজুরকে।
তিনি সাথে নেন সৌরভ প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু কে। কেরুও তাতে যোগ করেছেন প্রায় চার হাজার টাকা। মুল্যবান সময়ও দিয়েছেন তিন জনই। ঘরের কাজ শেষ। আজ সালমার পরিবারকে তুলে দিলেন নতুন একটি ঘরে। মহা খুশি সালমা ও তার পরিবার। ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সালমা ও তার পরিবার।
স/এষ্

