বদলগাছীতে বৃক্ষ রোপন করলেন জেলা প্রশাসক
বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে বিভিন্ন ইউনিয়ন পরিষদ ভূমি অফিস পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন নওগাঁ জেলা প্রশাসক হারুনুর রশিদ। জানা যায় গত ২৪ আগষ্ট বেলা ১১ টায় মিঠাপুর, পাহাড়পুর,মথুরাপুর ইউনিয়ন পরিষদ ও মিঠাপুর ভূমি অফিস পরিদর্শন করেন।
এ সময় পরিষদের সামনে ও মিঠাপুর ভূমি অফিসের সামনে বৃক্ষ রোপন করেন তিনি। তার সংঙ্গে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, মিঠাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ হোসেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা শ্রী অধির চন্দ্র সাহা, এস এম সাখাওয়াত হোসেন, মিঠাপুর ইউপির আহসান হাবীব হাবিল মেম্বার, সাধন সরকার, মাহবুবুর রহমান নয়ন, দেলোয়ার হোসেন সাইদুর প্রমুখ।
স/এষ্

