ঢাকাসোমবার , ২৩ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে আ’লীগ নেতার বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

admin
আগস্ট ২৩, ২০২১ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে আ’লীগ নেতার বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের বাহিরনগর গ্রামে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রবিবার (২২ আগস্ট) রাতে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় সোমবার (২৩ আগস্ট) ফরিদপুর জেলা আদালতে দন্ডবিধির ২২ ধারায় শিশু দুটির জবানবন্দি গ্রহণ করেছেন। অভিযুক্ত আলম মল্লিক স্থানীয় ইউনিয়ন আ’লীগ নেতা।

জানা যায়, ঘটনার শিকার ৭ ও ১০ বছরের শিশু দুটি সম্পর্কে চাচাতো বোন। গত ১৯ আগস্ট সন্ধ্যার দিকে বাড়ির পাশের পুকুর থেকে গোসল করে ফিরছিল দুই বোন। এ সময় প্রতিবেশী আফছার মল্লিকের ছেলে কৃষক আলম মল্লিক (৫৫) তাদের প্রলোভন দেখিয়ে পাশের একটি নির্জন বাগানে নিয়ে যায়।

সেখানে ভয়ভীতি দেখিয়ে তাঁদের ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত আলম মল্লিক। এ সময় শিশু দুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আলম পালিয়ে যান। এ ঘটনায় একটি শিশুর বাবা বাদী হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেছেন। অভিযুক্ত আলম মল্লিক ঘোষপুর ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পরিদর্শক অহিদুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আলম মল্লিক বর্তমানে পলাতক রয়েছেন। আদালত সোমবার শিশু দুটির জবানবন্দি রেকর্ড করেছেন।

স/এষ্