ঢাকাসোমবার , ২৩ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেফতার

admin
আগস্ট ২৩, ২০২১ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে সজীব ওরফে কেরান্সি সজীব (২৪) ও বাবু ওরফে বুক-কাটা বাবু (২৬) নামে দুই ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে টঙ্গী পশ্চিম থানার পুলিশ অভিযান পরিচালনা করে মৃত্তিবাড়ি শ্মশান ঘাট এলাকায় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি ছোরা, ১টি হ্যাকসো ব্লেড, ১টি সেলাইলেন্স এবং হাতুড়ি উদ্ধার করা হয়।

পুলিশ জানান, গত সোমবার গবীর রাতে মৃত্তিবাড়ি শ্মশান ঘাট এলাকায় ডাকাত দলের ৭/৮ জন সদস্য ডাকাতির প্রস্তুতির জন্য অবস্থা নেন । গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাৎক্ষণিকভাবে ডাকাত দলের দুই জন সদস্যকে গ্রেফতার করেন পুলিশ । এসময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি ছোরা , ১টি হ্যাকসো ব্লেড, ১টি সেলাইলেন্স এবং হাতুড়ি উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো, শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের নামে ছিনতাই, ডাকাতি এবং দস্যুতার একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন মিত্তিবাড়ি শ্মশান ঘাট এলাকার মোজাফফর হোসেনের ছেলে সজীব ওরফে কেরান্সি সজীব ও মুন্সিগঞ্জ জেলা সদর থানা এলাকার মাক্কা হাটি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বাবু ওরফে বুক-কাটা বাবু।

স/এষ্