ঢাকারবিবার , ২২ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে কারেন্ট জাল জব্দ ॥ একজনের জেল জরিমানা

admin
আগস্ট ২২, ২০২১ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে কারেন্ট জাল জব্দ ॥ একজনের জেল জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির রক্তদহ বিলে ভ্রাম্যমান আদালত এক অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না ডুয়ারী নেট, ভাদাই নেট সহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ জব্দ এবং এক জেলেকে আটক করে জরিমানা করেছে।

রবিবার সকালে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব মালামাল জব্দ ও জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আদমদীঘির রক্তদহ বিলে রবিবার সকালে অভিযান চালায়। এ সময় বিলে কারেন্ট জাল চায়না ডুয়ারী নেট, ভাদাই নেট দিয়ে বিভিন্ন প্রজাতির ছোট মাছ ধরার অপরাধে বিলপার নির্বাসী চঞ্চল নামের এক জেলেকে আটক করা হয়।

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। পরে ভ্রাম্যমান আদালত আটক ওই জেলের দুই হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত কারেন্ট জাল, নেট গুলো আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

স/এষ্