ঢাকারবিবার , ২২ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

করোনায় আরও ১৩৯ জনের প্রাণহানি

admin
আগস্ট ২২, ২০২১ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

করোনায় আরও ১৩৯ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণে আরও ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৫ হাজার ২৮২ জন।

২১ আগস্ট সকাল ৮টা থেকে ২২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ৪ হাজার ৮০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন।

রোববার (২২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৫৩ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৯০ শতাংশ। সুস্থতার হার ৯৩ দশমিক ২৯ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৩৮ জন, চট্টগ্রাম বিভাগের ৩১ জন, রাজশাহী বিভাগের ১৫ জন, খুলনা বিভাগের ১৭ জন, বরিশাল বিভাগের ৮ জন, সিলেট বিভাগের ১২ জন, রংপুর বিভাগের ৮ জন এবং ময়মনসিংহ বিভাগের ১০ জন।

স/এষ্