ঢাকারবিবার , ২২ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে স্কুল প্রতিষ্ঠাতা মালিক দাবী করে নগদ টাকায় স্কুল বিক্রির পায়তারা

admin
আগস্ট ২২, ২০২১ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে স্কুল প্রতিষ্ঠাতা মালিক দাবী করে নগদ টাকায় স্কুল বিক্রির পায়তারা

বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে স্কুল প্রতিষ্ঠাতা মালিক সেজে নগদ টাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বিক্রয়ের পায়তারা করেছেন বদলগাছী সরকারি মডেল পাইলট হাই স্কুলের শিক্ষক টি.এম. আসাদুজ্জামান মামুন বলে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

জানা যায়, উপজেলার বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের জায়গা ভাড়ায় পরিচালিত আলফা কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুল। ঐ স্কুল তৈরীর সময় বদলগাছী সরকারী মডেল পাইলট হাই স্কুলের কাছ থেকে ডিড এর মাধ্যেমে ভাড়া নেন স্কুলের মালিক আতোয়ার রহমান। ভাড়া নেওয়ার পর থেকে ভাড়াসহ যাবতীয় কাজ করেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মালিক আতোয়ার হোসেন।

আতোয়ার রহমান বলেন, ২০০৮ সালে আমি আমার অর্থ দিয়ে স্কুলটি প্রতিষ্ঠিত করি প্রথমে বদলগাছীর মাতাজী রোডে। পরে ২০০৯ সালে বদলগাছী সরকারি মডেল পাইলট হাই স্কুলের কাছ থেকে জায়গাটি ভাড়া নিয়ে স্কুলটি সেখানে প্রতিষ্ঠিত করি। স্কুল প্রতিষ্ঠিত করার কয়েক বছর পর টি.এম. আসাদুজ্জামান মামুন বেকার অবস্থায় আমার কাছে ঘুরাঘুরি করতেছিলো।

তার কষ্ট দেখে আমি আমার স্কুলের সহকারী প্রশাসনিকের দ্বায়িত্ব দিয়। এবং আমার স্ত্রী জাফিয়া আফরিনকে সহকারী পরিচালনার দ্বায়িত্বে শিক্ষক হিসাবে নিয়োগ দেই। পরবর্তীতে আমার স্ত্রী মাতৃত্বকালীন ৬ মাসের ছুটির জন্য আবেদন করে ছুটি কাটান। অপরদিকে গোটা বিশ্ব জুরে শুরু হয় করোনা মহামারীর। আর এ কারণে সরকারের ঘোষনা অনুযায়ী সকল ধরণের স্কুল-কলেজ বন্ধ ছিলো।

বর্তমানে সরকারের নির্দেশনা অনুযায়ী স্কুলটি খোলার প্রস্তুতি নিলে আমি জানতে পারি আসাদুজ্জামান মামুন আমার সাথে প্রতারনা করে উক্ত স্কুলের সে নিজেকে প্রতিষ্ঠাতা মালিক দাবী করে স্কুলটি অন্যত্র নগদ টাকায় বিক্রয়ের জন্য পায়তারা করছে।

বিষয়টি আমি জানার পর আমি সহ আমার স্ত্রী জাকিয়া আফরিন স্কুলে গিয়ে আসাদুজ্জামান মামুনের কাছ থেকে স্কুলের মেইন গেটের চাবি সহ অনান্য কক্ষের চাবি বুঝিয়ে চাইলে আমার স্কুলটি নিজের বলে দাবী করে বিভিন্ন ধরনের আবল তাবল কথা বলতে থাকে ও চাবি দিতে অস্বীকার করেন।

পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুরেশ সিংহ বলেন, আলফা স্কুলের জায়গাটি আতোয়ার রহমানকে ভাড়া দেওয়া হয়েছে সেই ঐ স্কুলের মালিক।

এ বিষয়ে টি. এম. আসাদুজ্জামান মামুন বলেন, ঐ স্কুলটির যত উন্নয়ন সেটি আমি করেছি। এবং আমার স্ত্রীর নামে ২০১২ সালে স্কুলটি হস্তান্তর করেছি।

আপরদিকে এলাকাবাসীরা বলছেন, আমরা জানি আতোয়ার রহমান এই স্কুলটি প্রতিষ্ঠিত করেছে। আসাদুজ্জামান মামুন স্কুলটি দেখভাল করছেন।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। তাদেরকে ডেকে ২/১ দিনের মধ্যে বসা হবে।

স/এষ্