ঢাকারবিবার , ২২ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় পঞ্চম শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে ১ বছরের সাজা

admin
আগস্ট ২২, ২০২১ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় পঞ্চম শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে ১ বছরের সাজা

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় পঞ্চম শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক যুবকের এক বছর সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে উপজেলার গদাইপুর ইউনিয়নের কাজীপাড়া ক্রস রোড পুকুরপাড়ে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, রবিবার ভোর ৬টার দিকে গদাইপুর ইউপির কাজীপাড়া ক্রসরোড এলাকায় পঞ্চম শ্রেনীর ছাত্রী মকতবে পড়তে আসছিল। এমন সময় চরমলই গ্রামের আলী আকবার মোড়লের পুত্র রুস্তম আলী মোড়ল (২৬) নামে এক যুবক মেয়েটির মুখ চেপে ধরে শ্লীলতাহানির উদ্দেশ্যে বাগানের দিকে নেয়ার চেষ্টা করে।

মেয়েটির ডাক-চিৎকারে মসজিদ থেকে নামাজ শেষে বাড়িতে ফেরার পথে মুসল্লীরা চিৎকার শুনতে পায়। মসল্লীরা এগিয়ে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং রস্তমকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যুবক রুস্তমকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে ৫০৯ ধারায় ১ বছরের বিনাশ্রম সাজা প্রদান করেন।

স/এষ্