ঢাকারবিবার , ২২ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

admin
আগস্ট ২২, ২০২১ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের দিয়ারা ভবানী এলাকা থেকে বুদ্দু মিয়া (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত বুদ্দু মিয়া ওই এলাকার আমজাদ ব্যাপারীর ছেলে।

মানিকগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক রিপন দাস বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। শারীরিক অসুস্থতাজনিত কারণে বুদ্দু মিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ময়নাতদন্তের পর এই বিষয়ে স্পষ্ট করে বলা যাবে বলে জানান তিনি।

স/এষ্