নৌকার প্রার্থী হতে চান আব্দুল হান্নান সরদার
হিলি প্রতিনিধি : দিনাজপুর জেলার সর্ব দক্ষিণে অবস্থিত হাকিমপুর (হিলি) উপজেলা। এই উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছুক সমাজসেবক, ত্যাগী ছাত্রনেতা আব্দুল হান্নান সরদার। নির্বাচনে জয়লাভ করে জনগনকে একটি মডেল ইউনিয়ন উপহার দিতে চান এই ছাত্রনেতা।
বোয়ালদাড় গ্রামে ১৯৭৪ সালে বীর মুক্তিযোদ্ধা শহীদ গোলাম মোস্তফা সর্দারের পরিবারে তাঁর জন্ম। ১৯৮৮ সাল থেকে লেখাপড়ার পাশাপাশি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকে যোগদান করেন। জীবনের শুরুটা রাজনীতি দিয়ে শুরু করার কারনে চাকুরীর পিছনে না ছুটে রাজনীতিকেই বেছে নেন তিনি।
এরপর ২০০৪ সালে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। এমনকি ৭ বছর ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন তিনি। ইউনিয়ন বর্তমানে আব্দুল হান্নান সরদার ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য পদে রয়েছে।
নির্বাচন ঘনিয়ে আসায় এলাকার চায়ের দোকানে নির্বাচনের আলোচনায় মুখরিত হয়ে উঠেছে। আর সেই আলোচনায় পিছিয়ে নেই আব্দুল হান্নান সরদার। তিনি করোনার সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী নিয়ে। দিয়েছেন নগদ অর্থও। সমাজের নানামুখী কর্মকান্ডের জন্য এলাকার মানুষ তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। ইউনিয়নের প্রতিটি গ্রামের উন্নয়ন ও মানুষের সুখে দুঃখে পাশে দাড়িয়েছেন তিনি।
স/এষ্

