ঢাকামঙ্গলবার , ১৭ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে যুক্ত হচ্ছে তামিম, রহিম, লিটন

admin
আগস্ট ১৭, ২০২১ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে যুক্ত হচ্ছে তামিম, রহিম, লিটন

রাহুল রাজ : ঘরের মাঠে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিলেন না টাইগারদের সেরা তিন জন। তামিম ইকবাল, লিটন দাস, মুশফিক রহিম। ইংল্যান্ড সিরিজ পিছিয়ে যাওয়াতে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজ প্রস্তুতির শেষ সুযোগ। এই সুযোগ কোন মতেই মিস করতে চাইবে না তামিম ইকবাল। নিজের হাঁটুর ব্যথার ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরতে মরিয়া তামিম ইকবাল। লিটন দাস ও রহিম হয়েছে পুরো সুস্থ্য। নিউজিল্যান্ডের বিপক্ষে এই তিন জন দলে আসলে দলে থেকে কোন তিন জন বাদ পড়বে, ক্রিকেট পাড়ায় সেই প্রশ্ন উড়ে বেড়াচ্ছে সবার মুখে মুখে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ফলে নির্বাচকরা দল নির্বাচনে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। বর্তমান দল থেকে ব্লাকক্যাপদের বিপক্ষে মিথুন মোসাদ্দেক ও তাইজুলের বাদ পড়ার সম্ভবনা সবচেয়ে বেশি। তামিম এবং লিটন ইনিংস শুরু করলে তিন নম্বরে দেখা যেতে পারে নাঈমকে। চতুর্থ স্থানে সাকিব ও পঞ্চম স্থানে রহিমকে ব্যাট হতে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিক রহিম, মাহামুদ্দুল্লাহ্ রিয়াদ, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, নাসুম আহম্মেদ, মো: সাইফুদ্দিন, মোস্তাফিজুর, মাহাদী হাসান/ সৌম্য সরকার।

স/এষ্