ঢাকাবৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি নিহত, আটক-১৪


এপ্রিল ১৩, ২০১৭ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামে হাফিজুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত হাফিজুর রহমান ওই গ্রামের কয়েস মোল্লার ছেলে। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার বিকালে চাঁদপুর গ্রামে আব্দুল্লার ছেলে রানা ও শাহাদতের ছেলে সজিব একটি পুকুরে গোসল করছিল। সেসময় তাদের দুই জনের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি হয়। এই ঘটনায় উভয় পরিবারের মেয়েদের ঝগড়া লাগে। এরপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হাফিজুর রহমানসহ ৩ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার সন্ধ্যায় হাফিজুর রহমানের অবস্থান অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। এ ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ।

স/জনী