ঢাকাসোমবার , ১৬ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

তুরাগে আলহাজ কফিল উদ্দিনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ১৬, ২০২১ ১২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

তুরাগে আলহাজ কফিল উদ্দিনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর তুরাগের নলভোগ এলাকায় সাবেক হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ মোঃ কফিল উদ্দিনের উদ্যোগে, যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয় ।
রোববার সন্ধ্যা ৬টার দিকে তুরাগের খালপাড় এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে বঙ্গবন্ধুর আত্মজীবনী তুলে ধরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়জোন করা হয় ।
আলহাজ মোঃ কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোঃ হাবিব হাসান ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ তৈয়্যবুর রহমান, মোঃ শফিক, মোঃ মামুন, মোঃ আলামিন, মোঃ শাওন, পারভেজ, আলিম, নাহিদ, রবিউল, ফরহাদসহ স্থানীয় আওয়ামী- ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ । উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে প্রায় ১৫শ দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় ।
স/বি