সালথায় জাতীয় শোক দিবসে আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি : জাতীয় শোক দিবসে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ ই আগষ্ট বিকাল ৩টায় অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ।
সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, সালথা থানার ওসি মোঃ আসিকুজ্জামান, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েল সহ আরো অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষকলীগের আহব্বায়ক আব্দুল ওয়াহাব মোল্যা।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স/এষ্

