ঢাকাশনিবার , ১৪ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফুলপুরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

চমক নিউজ, বেনাপোল অফিস
আগস্ট ১৪, ২০২১ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

 

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি –

 

ময়মনসিংহের ফুলপুরে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে করোনায় কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) বিকালে পৌরসভার চরপাড়া সোনালী হর্টিকালচারে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার সভাপতি শিক্ষানবীশ আইনজীবী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তারাকী বাবুল, সিনিয়র সহ সভাপতি মফিজুল ইসলাম পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম মাহফুজ, সদস্য সঞ্জয় রায়সহ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে এতে ৪০ জন করোনায় কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিজনকে চাল, ডাল, আলু, আটা, পিঁয়াজ, লবণ, তেল, সাবান, চিনি ইত্যাদি প্রদান করা হয়। সেই সাথে প্রতি প্যাকেটে ৫ টি করে মাস্ক দেয়া হয়েছে।

স/বি