ঢাকাশনিবার , ১৪ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দিনাজপুর জেলার হাকিমপুরে কালভার্ট তো নয় যেন মরণ ফাঁদ

admin
আগস্ট ১৪, ২০২১ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর জেলার হাকিমপুরে কালভার্ট তো নয় যেন মরণ ফাঁদ

হিলি প্রতিনিধি : দিনাজপুর জেলার হাকিমপুর (হিলি) উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম দক্ষিণপাড়া নতুন মসজিদের সামনে রাস্তাটির কালভার্ট ভেঙ্গে আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। যার কারনে গ্রামের সাধারণ মানুষসহ রাস্তা দিয়ে চলাচল করা পথচারীদের যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অতি দ্রুত কালভার্টটি সংস্কারের আশ্বাস দিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদ।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম গ্রামে যাওয়ার প্রধান সড়ক এটি। ওই সড়কের নতুন জামে মসজিদের সামনে নির্মিত কালভার্টটির ঢালাই নেই, আছে শুধু রড। যেখান দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার লোক যাতায়াত করে। কালভার্ট পারাপারে প্রতিনিয়তই তারা বিপদে পড়ছেন। বেশি ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও বয়স্ক লোক।

বোয়ালদাড় ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোঃ ছদরুল ইসলাম চমক নিউজকে জানান, অনেক বছর পূর্বে কালভার্টটি নির্মাণ করা হয়। এটি অনেক পুরানো হয়ে যাওয়াতে কয়েক বছর আগে থেকে এর ঢালাই ঝরে পড়া শুরু হয়। যার ফলে আজ এমন অবস্থার সৃষ্টি হয়েছে। নামাজ পরতে আসা মুসল্লিরা এখান দিয়ে পাড় হয়ে ঠিকমতো মসজিদে যেতে পারেনা। দীর্ঘ কয়েক বছর ধরে কালভার্ট এমন অবস্থার কারণে আমাদের ভোগান্তি চরমে। তবে ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যানকে কালভার্টটি সংস্কারের জন্য বলা হয়েছে। তিনিও নতুন কালভার্ট তৈরী করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদ হারুন জানান, সত্যি এটি একটি মরণফাঁদ। আমি খবর পেয়েছি এবং ইতিমধ্যে উপজেলা প্রকৌশলীকে টেন্ডারের মাধ্যমে নতুন করে কালভার্টটি নির্মানের জন্য বলা হয়েছে। অল্প দিনের মধ্যেই কাজ শুরু হবে।

স/এষ্