রাজবাড়ীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
আবু নাসের হুসাইন, ফরিদপুর:
রাজবাড়ীতে ইয়াবাসহ রাকিব শেখ (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ফরিদপুর র্যাব-৮ এর একটি অভিযানিক দল রাজবাড়ী জেলার সদর থানার আলাদীপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত’র বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদপুর র্যাব এ তথ্য জানান।

ফরিদপুর র্যাব-৮ জানায়, সিপিসি-২, র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন আলাদীপুর গ্রাম এলাকায় বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ প্রেক্ষিতে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজবাড়ী সদর থানাধীন আলাদীপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রাকিব শেখ(২৯), পিতা- মোঃ মোজাহার শেখ, সাং-আলাদীপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে আটক করেন । এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ১৭৪ (একশত চুয়াত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

