ঢাকামঙ্গলবার , ১০ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে জাতির জনকের শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চমক নিউজ, বেনাপোল অফিস
আগস্ট ১০, ২০২১ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে জাতির জনকের শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সুপক রঞ্জন উকিল  গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : 
আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে  ৯ আগস্ট সোমবার বিকাল ৩টায় ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক বাবু বিধুভূষণ দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মণিকা পারভীন, উপজেলা প্রকল্প অফিসার সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, কৃষক নেতা আবুল হাসিম,সারেগামা সংগীত একাডেমির পরিচালক প্রদীপ কুমার সরকার রানা, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন প্রমুখ।
স/বি