ঢাকাবুধবার , ১২ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের যাতায়াতের পথে জোরপূর্বক প্রাচীর নির্মাণ চেষ্টার অভিযোগ


এপ্রিল ১২, ২০১৭ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় আব্দুল হাকিম গাজী নামে এক ব্যক্তি যাতায়াতের পথে জোর পূর্বক প্রাচীর নির্মাণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ছোট ভাই মফেজ উদ্দীন। আর এ কাজে বাঁধা দেয়ায় বড় ভাই কর্তৃক ছোট ভাইকে হুমকি প্রদর্শন সহ বিভিন্ন অভিযোগ দিয়ে হয়রানী করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মফেজ ও তার পরিবার।
প্রাপ্ত অভিযোগ জানাগেছে, উপজেলার পুরাইকাটী গ্রামের মৃত মাদার গাজীর ৬ ছেলে-মেয়ের মধ্যে বড় ছেলে আব্দুল হাকিম গাজী ও ছোট ছেলে মফেজ উদ্দীন এসএ ৪০ খতিয়ানের ৪৮ দাগে ৮ শতক জমির উপর বসতবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছে। ছোট ভাই মফেজ সহজ সরল হওয়ায় সুচতুর বড় ভাই সরকারি পিচের রাস্তার সামনে পাশের অংশ নিজে নিয়ে ছোট ভাইকে ভীতরের অংশ ভাগ করে দেয়। ফলে ছোট ভাইয়ের যাতায়াতের কোন রাস্তা না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত সম্পত্তির উপর দিয়ে যাতায়াতের জন্য ৪ হাত চওড়া রাস্তা নির্ধারণ করে দেয়। যা দুই ভাইয়ের উপস্থিতিতে সীমানা পিলার পুতে নির্ধারণ করা হয়। পরবর্তীতে বড় ভাই হাকিম সীমানা বরাবর ঘেষে পাঁকা বাড়ি নির্মাণ করলে ছাদের সম্পূর্ণ পানি মফেজের অংশে গিয়ে পড়ে। এ নিয়ে মফেজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করলে সেখানে সময় নেওয়ার নামে বড় ভাই তালবাহানা করতে থাকে। সর্বশেষ সম্প্রতি গত কয়েকদিন আগে বড় ভাই হাকিম মফেজের যাতায়াতের রাস্তার পাশের সীমানা পিলার ও ঘেরা ভেঙ্গে দিয়ে বড় ভাই হাকিম জোর পূর্বক পাকা প্রাচীর নির্মাণের চেষ্টা করে। বিষয়টি দেখে মফেজের পাশাপাশি এলাকাবাসীও এর প্রতিবাদ জানান। কিন্তু কোন কিছুর তোয়াক্কা না করে বড় ভাই হাকিম ছোট ভাইয়ের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। ষড়যন্ত্রের অংশ হিসাবে বিভিন্ন অভিযোগ ও মামলা দিয়ে মফেজকে হয়রানী করা সহ জোর পূর্বক প্রাচীর নির্মাণ করার হুমকি অব্যহত রেখেছেন বড় ভাই হাকিম। ফলে বড় ভাইয়ের ষড়যন্ত্রের কারণে উদ্বিগ্ন ও দুঃচিন্তায় পড়েছেন সহজ সরল ছোট ভাই মফেজ। এ ব্যাপারে বুধবার সকালে সরেজমিন গেলে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমাণ্য ব্যক্তি সহ এলাকাবাসী বড় ভাই হাকিমের ব্যবহার ও অমানবিক আচারণে চরমক্ষুদ্ধ প্রতিক্রীয়া ব্যক্ত করেন। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন মফেজ ও তার পরিবার।

স/জনী