ঢাকাসোমবার , ২ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের তিন জনের উপর বিশেষ আস্থা রাখছি : অধিনায়ক রিয়াদ

admin
আগস্ট ২, ২০২১ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের তিন জনের উপর বিশেষ আস্থা রাখছি : অধিনায়ক রিয়াদ

নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আগামীকাল সন্ধ্যা ছয়টায় মাঠে নামবে বাংলাদেশ দল। তামিম-মুশফিক ছাড়া অজিদের বিপক্ষে লড়াই অনেক কঠিন তবে তবে নিজের দলের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই টাইগার টি- টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের।

সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হয়ে ফিনিশার হিসেবে দুর্দান্ত ভূমিকা পালন করেছেন তরুণ শামীম পাটোয়ারী, আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানরা। তাইতো এই তিনজনের ওপর আস্থা প্রকাশ করেছেন রিয়াদ।

আজ সোমবার ২ আগষ্ট, সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি রিয়াদ বলেন, সোহান, আফিফ, শামীমদের সামর্থ্য আছে ম্যাচ ফিনিশ করার। ওরা ভালো ছন্দে আছে। তাদের উপর পূর্ণ আস্থা রাখছি। আশাবাদী এই সিরিজে তারা তাদের প্রতিভা এবং স্কিলের প্রতি সুবিচার করতে পারবে।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে ওয়ান ডাউনে বা উপরে ব্যাট করতে দেখা গেছে সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদকে। তাই অস্ট্রেলিয়া সিরিজের এমনটাই দেখা যাবে সেই আভাস দিলেন অধিনায়ক রিয়াদ। তিনি বলেন, আমি প্রায় সময় টি-টোয়েন্টিতে ৫-৬ নম্বরে ব্যাট করেছি।

গত সিরিজে আমি ওপরে ব্যাট করেছি। হয়ত এই সিরিজেও ওপরে ব্যাট করতে হতে পারে। ইনশাআল্লাহ্ চেষ্টা করব দলের প্রয়োজনে অবদান রাখার।

উল্লেখ্য, ৫ ম্যাচের বাকি চারটি ম্যাচ হবে যথাক্রমে ৪,৬,৭ ও ৯ আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

স/এষ্