ঢাকাসোমবার , ২ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাণীশংকৈল প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৯ জনকে জরিমানা

admin
আগস্ট ২, ২০২১ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাণীশংকৈল প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৯ জনকে জরিমানা

সফিকুল ইসলাম শিল্পী, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রবিবার (১ আগষ্ট ) দুপুরে উপজেলার সর্ববৃহৎ সাপ্তাহিক হাট নেকমরদে ৫ ব্যবসায়ীকে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ৩৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতে। পরে জব্দকৃত ১৫০ পিস কারেন্ট জাল প্রায় ৪০ হাজার মিটার তাৎক্ষণিক পুড়িয়ে ফেলা হয়।

একইসাথে হাটে ২ জন কাপড় ব্যাবসায়ীকে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ১ হাজার টাকা এবং একজন টিনের দোকান ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে লকডাউনে হাট বসানোর দায়ে ইজারাদার হালিমকে ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ১৫৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) এবং ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহা।

এ সময় ভূমি অফিসের অফিস সহকারি সোয়েব আলী বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত ইউএনও বলেন, কারেন্ট জাল বিক্রি, লকডাউনে দোকান খোলা রাখা এবং লকডাউনে হাট বসানোর দায়ে বিভিন্ন ধারায় জব্দকৃত জাল পোড়ানোসহ এ জরিমানা করা হয়েছে।

স/এষ্