ঢাকারবিবার , ১ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ব্যানার লাগিয়ে সকল শহীদের প্রতি সম্মান জানিয়েছেন ফরিদপুর জেলা পুলিশ

abu naser
আগস্ট ১, ২০২১ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

ব্যানার লাগিয়ে সকল শহীদের প্রতি সম্মান জানিয়েছেন ফরিদপুর জেলা পুলিশ

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত মোতাবেক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ই আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে সরকারি ও অন্যান্য কর্মসূচি প্রতিপালনের পাশাপাশি ১লা আগস্ট থেকে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে ড্রপডাউন ব্যানার (ভবনের উপর থেকে নিচ পর্যন্ত) লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
উক্ত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিটি রেঞ্জ, জেলা ও ইউনিটে ড্রপডাউন ব্যানার লাগানোর নির্দেশনা প্রদান করেন। সরকারি সিদ্ধান্ত ও পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের সকল শহীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ লাইন্স, ৪টি সার্কেল অফিস, ৯টি থানাসহ বিভিন্ন ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রে আজ রবিবার ড্রপডাউন ব্যানার লাগানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের সকল শহীদের প্রতি ফরিদপুর জেলা পুলিশের পক্ষ হতে বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।