ঢাকাশুক্রবার , ৩০ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়া হাসপাতালে ৪ দিন ধরে চিকিৎসাধীন হামলার শিকার একই পরিবারের ৪ প্রতিবন্ধী

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ৩০, ২০২১ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

আটপাড়া হাসপাতালে ৪ দিন ধরে চিকিৎসাধীন
হামলার শিকার একই পরিবারের ৪ প্রতিবন্ধী

নেত্রকোণা থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ

নেত্রকোণার আটপাড়া উপজেলায় ২৬ শে জুলাই সোমবার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামে একই পরিবারের ৪ জন প্রতিবন্ধী সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, গত সোমবার সকালে আনুমানিক ৮ ঘটিকার সময় আহত প্রতিবন্ধীদের বাড়ি সংলগ্ন পুকুর পাড় ভাড়া থেকে বাড়ি রক্ষার জন্য প্লাস্টিক বস্তায় মাটি ভরে পুকুর পাড়ে দিলে একই গ্রামের জামাল মিয়াসহ তার সহযোগিরা মাটি ভর্তি প্লাস্টিকের বস্তা নিয়ে যায়।

পরে আহত প্রতিবন্ধীরা তাদের মাটি ভর্তি প্লাস্টিকের বস্তা নিয়ে এলে জামাল মিয়া এর নির্দেশে একই গ্রামের মৃত শান্ত মিয়ার ছেলে মো: শাকিল (২২), জামাল মিয়ার ছেলে মামুন (২০), সঞ্জু মিয়ার ছেলে রনি (১৬), রকি (২৩) ও আবুল কাসেম এর ছেলে সজল (১৮) গংরা এই প্রতিবন্ধী পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করে এবং ইসলাম উদ্দিনের ছেলে সানোয়ার (৩৩), মেয়ে কবিতা (২১), আনু (২৫) ও স্ত্রী চান বানুকে আহত করে। বর্তমানে আহত প্রতিবন্ধীরা আটপাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ লাকাবাসীর সাথে কথা বললে জানান, অসহায় প্রতিবন্ধীদের উপর হামলাকারীরা সন্ত্রাসী প্রকৃতির লোক বিধায় এলাকাবাসী তাদের অপকর্মের জন্য প্রতিবাদ করতে সাহস পায় না।

আমরা এ ধরণের ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল বলেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স/বি