ঢাকাবুধবার , ১২ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু


এপ্রিল ১২, ২০১৭ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঢাকার পাড়া গ্রামে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো ঢাকার পাড়া গ্রামের সবুজ মিয়ার ৫ বছর বয়সী কন্যা সিমা আক্তার এবং একই বয়সী ও একই গ্রামের রকি হোসেনের কন্যা রপা পারভীন। গতকাল মঙ্গলবার বিকেলে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় কুসুম্বার ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন জানান, দুপুরে সিমা ও রুপা নামে দুই শিশু বান্ধবী পুকুর পাড়ে খেলতে গিয়ে অসাবধনতা বশতঃ পুকুরের পানিতে পরে গিয়ে তলিয়ে যায়। পরে শিশু দুইটির মৃতদেহ পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ শালাইপুর বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। পুকুরে ডুবে বেশ আগেই শিশু দুইটির মৃত্যু হয়েছে বলে ওই চিকিৎসক জানান।
পাঁচবিবি থানার ইন্সপেক্টর কিরন কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃতদেহগুলি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স/জনী