ঢাকামঙ্গলবার , ২৭ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় যুবলীগের বৃক্ষ রোপন কর্মসূচি

abu naser
জুলাই ২৭, ২০২১ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সালথায় যুবলীগের বৃক্ষ রোপন কর্মসূচি

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের সালথায় বৃক্ষ রোপণ করা হয়েছে। জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুলের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় সালথা উপজেলা চত্তর ও আশপাশের এলাকায় এই বৃক্ষ রোপণ কর্মসূচী পরিচালিত হয়।

এসময় অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নুরুল ইসলাম, যুবলীগ নেতা বাকী বিল্লাহ, শেখ সুমন মাহমুদ, কামরুল ইসলাম, কামরুজ্জামান খান নিসান, মেহেদী হাসান আলমাস প্রমুখ।