ঢাকাবুধবার , ৭ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় ৭দিনে একুশ জনকে ২০,৬৫০ টাকা জরিমানা

abu naser
জুলাই ৭, ২০২১ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

সালথায় ৭দিনে ২১জনকে ২০,৬৫০ টাকা জরিমানা

 

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:
কঠোর লকডাউনের ৭দিনে ফরিদপুরের সালথায় বিধিনিষেধ অমান্য করায় ২১জনকে ২০হাজার ৬৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।

জানা যায়, লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে প্রথম দিন থেকে আজ বুধবার সপ্তমদিন পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহীনির সদস্যরা অভিযান চালিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধ অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী সাতদিনে ২১জনকে সর্বমোট বিশ হাজার ছয়শত পঞ্চাশ টাকা জরিমানা করা হয়েছে।

করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে বাঁচতে চাইলে ঘরে থাকুন। নিজে বাঁচুন, আমাদেরকেও বাঁচতে দিন।