সালথা উপজেলা চেয়ারম্যানের মাস্ক বিতরণ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর স্বাস্থ্যবিধি মেনে মাস্ক বিতরণ করেছেন। পাশাপশি করোনা ভাইরাস পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতা করেন।
উপজেলা চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে সোমাবার (৫ জুলাই) বিকালে সালথা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় তিনি এই মাস্ক বিতরণ করেন ও করোনা পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধি করেন। লাকডাউনে দোকান খোলা রাখায় তিনি বালিয়া বাজার সহ বেশ কয়েকটি জায়গায় দোকান বন্ধ করে দেন।
এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা বাকী বিল্লাহ, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন চান মিয়া প্রমূখ।
এসময় উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে, প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবেন নাহ। পাশাপাশি সকলেই মাস্ক পরার অভ্যাস করুন, সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুন।

