ঢাকাবৃহস্পতিবার , ১ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফুলপুরে ৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

চমক নিউজ, বেনাপোল অফিস
জুলাই ১, ২০২১ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুরে ৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-

ময়মনসিংহের ফুলপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে, স্বাস্থ্যবিধি না মানায় ও সরকারি আদেশ অমান্য করার অপরাধে ৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার অভিযান চালিয়ে ৪ জনকে জরিমানা করে তা আদায় করেন।

সরকারী আদেশ অমান্য ও মাস্ক না পড়ার অপরাধে ১৮৬০ সালের দন্ডবিধির ২৬৯ ধারায় ভ্রাম্যমান আদালত শহিদুল ইসলামকে ৫০০, সেকান্দর আলীকে ৫০০ এনামুলকে ৫০০ ও রিফাতকে ৩০০ টাকা জরিমানা করেন। সেই সাথে সবাইকে সরকারী আদেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হয় এবং ভবিষ্যতের জন্য কয়েকজনকে সর্তক করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ জায়েদ মাহবুব খানসহ স্বেচ্ছাসেবক ও পুলিশ ফোর্স।

স/বি