মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবের জন্ম দিন উপলক্ষে পৌর কার্যালয়ে কেক কেটে ৪৯ তম জন্ম দিন পালন করলেন বাংলাদেশ ছাত্রলীগ পাঁচবিবি উপজেলা ও পৌর শাখা। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র নূর হোসেন, পৌর আ:লীগের যুগ্ন সাধারণ সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম, পৌর সচিব মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু, মোসাদ্দেক হক নিলয়, নূর আলম,শহিদ মোস্তফা প্রমুখ।
স/জনী

