ফুলপুর থানার নতুন ওসি আব্দুল্লাহ আল মামুন
বিদায় নিলেন ওসি ইমারত হোসেন গাজী
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-
ময়মনসিংহের ফুলপুর থানার নতুন অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি ১৯ জুন রবিবার ফুলপুর থানার ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন এবং পরের দিন সোমবারই তার যোগদানের কথা ছিল। তবে বিদায়ী ওসি ইমারত হোসেন গাজী তার কাজকাম গুছাতে একটু সময় নিয়েছেন।
নতুন ওসি ২৩ জুন বুধবার বেলা ২টার দিকে ফুলপুর থানায় কাজে যোগদান করেন। এসময় বিভিন্ন মহলের পক্ষ থেকে নতুন ওসিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ও বিদায়ী ওসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিদায়ী ওসি ফুলপুর থেকে গিয়ে গৌরীপুরে যোগদান করেছেন বলে তিনি জানান। ফুলপুরে তিনি সকল শ্রেণী পেশার মানুষের সাথে মিলেমিশে নিষ্ঠা ও সততার সাথে কাজ করেছেন উল্লেখ করে বিভিন্ন মহল থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। জানা যায়, নতুন ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর আগে শেরপুর সদর থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। গত ১০ জুন শেরপুর সদর থানা থেকে ময়মনসিংহ পুলিশ লাইনন্সে তাকে সংযুক্ত করা হয়।
এরপর ২০ জুন রবিবার তাকে ফুলপুর থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ব্যক্তিজীবনে তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক। তিনি ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে গণিতে এমএসসি পাস করেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়িতে। তিনি ফুলপুরে ওসি হিসেবে যোগদান করায় বিভিন্ন মহল থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তার সাবেক কর্মস্থল শেরপুর থেকে ও বর্তমান কর্মস্থল ফুলপুর থানায় যোগদানের পর অনেকেই তার সার্বিক মঙ্গল কামনা করে ।
এছাড়াও ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, উপজেলা চেয়ারম্যান আতউল করিম রাসেল, মেয়র মিঃ শশধর সেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির স্থানীয় প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানসহ ফুলপুরের বিশিষ্টজনরা দলীয় ও ব্যক্তিগতভাবে তাকে অভিনন্দন জানিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, ফুলপুরকে মাদকমুক্ত ও ঝঞ্জালমুক্ত করে ফুলের মত সাজাতে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবেন নতুন ওসি মো. আব্দুল্লাহ আল মামুন। এ সকল বিষয়ে আরো উন্নত করতে সবারই সহযোগিতা প্রয়োজন। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
স/বি

