গৌরীপুরে মাওহা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন
গৌরীপুর প্রতিনিধি-
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
২৫ জুন উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার ও সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেনের যৌথ স্বাক্ষরীত উপজেল ছাত্রলীগের প্যাডে এ কমিটির অনুমোদন দেয়।
২১ সদস্য বিশিষ্ট কমিটিতে আনিছুর রহমান আপনকে আহবায়ক ও সজীবুল আলম, জাকির হোসেন আকন্দ, সুজিত সরকার সজিব, রুবেল হোসাইন, দেলোয়ার হোসেন, আলম মিয়া, মাসুদুল হক (মাসুম), রাজিব মিয়া রাজু, উত্তম মিয়া ও শরিফ তালুকদারকে যুগ্ম আহবায়ক এবং বাকি ১০ জনকে সদস্য করা হয়েছে।
স/বি

