এ.কে.আজাদ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ্য কারেন্ট জাল সহ একটি বেহেন্দি জাল জব্দ করেছে নৌ-পুলিশ। তবে এ অভিযানে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেনের উপস্থিতিতে গতকাল (১১ই এপ্রিল) দুপুর ১২ টার দিকে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হাসিবুল ইসলাম জানান, ৫ হাজার মিটার অবৈধ্য কারেন্ট জাল ও একটি বেহেন্দি জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য হবে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।
স/জনী

