বদলগাছীতে ঘরে বউ রেখে বাল্য বিয়ে করতে এসে বর এখন শ্রীঘরে!
খালিদ হোসেন মিলু (বদলগাছী , নওগাঁ): নওগাঁর বদলগাছীতে ঘরে বউ রেখে বাল্য বিয়ে করতে গিয়ে বরকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার দোনইল গ্রামে।
জানাযায়, উপজেলার তাজপুর গ্রামে সিদ্দিক দেওয়ান এর পুত্র মিজানুর রহমান (২৬) এক বছর পূর্বে বিয়ে করেছে। বর্তমানে মিজানুর তার এক খালার মাধ্যমে প্রভাবিত হয়ে ২য় বিয়ে করতে উন্মাদ হয়ে উঠেন। তার ঐ খালার মধ্যস্থতায় বৈকুন্ঠপুর গ্রামে ১৪ বছর বয়সি এক সুন্দরী কন্যার সঙ্গে বিয়ে ঠিক করে। বিয়ে ঠিক হওয়ার পর বর যেন উড়ন্ত বলাকার মত পূবাল হাওয়ায় দুলতে থাকে।
গত সোমবার বিয়ের দিন তারিখ ঠিক করা হয়। বৈকুন্ঠপুর গ্রামে মেয়ের বাড়িতেই বিয়ে হবে। বাল্য বিয়ের খবর পেয়ে বেরসিখ থানা পুলিশ বাধা প্রদান করে বিয়ে বন্ধ করে দেয়। কথা ছিল এ বিয়ে তারা আর করবে না। কিন্তু বরের উরন্ত ডানা যেন মাটিতে পরছে না। তারা সোমবার দিবাগত রাতে দোনইল গ্রামে বরের এক আত্নিয়ের বাড়িতে আবারও বিয়ের আয়োজন করে।
রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম ১০৯ নম্বরে ফোনের মাধ্যমে আবারও জানতে পারে বাল্য বিয়ের বিষয়টি।
অবশেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাতেই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সঙ্গে নিয়ে রাত ২ টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বর মিজানুর রহমানকে এক বছরের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা করে ও অনাদায়ে আরো ৩ মাস জেল।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে বর মিজানুর রহমানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স/এষ্

