ঢাকামঙ্গলবার , ১১ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কালীগঞ্জে অস্ত্র গুলিসহ একাধিক মামলার আসামি গ্রেফতার


এপ্রিল ১১, ২০১৭ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে জিয়াউর রহমান জিয়া (৩৯) নামের এক ব্যক্তিকে ১ টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোরে শহরের নলডাঙ্গা লাটা স্ট্যান্ড থেকে তাকে অস্ত্র গুলিসহ গ্রেফতার করা হয়। সে ফয়লা গোরস্থান পাড়ার দরবেশ আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও জিডি রয়েছে।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ নলডাঙ্গা লাটাস্ট্যান্ডে অভিযান চালায়। সে সময় বিস্ফোরকদ্রব্য, সন্ত্রাসী কর্মকা-, মারামারিসহ একাধিক মামলার আসামি জিয়াউর রহমানের দেহ তল্লাসী করে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ গোপন সংবাদ পেয়ে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জিয়ার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একাধিক মামলা ও জিডি রয়েছে। দুপুরে তাকে জেল-হাজতে সোপর্দ করা হয়েছে।

স/জনী