রাজবাড়ীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীতে ইয়াবাসহ সরোয়ার মোল্যা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮।
আজ মঙ্গলবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার এড়েকান্দা গ্রাম এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত সরোয়ার মোল্যা উপজেলার বড়নুরপুর গ্রামের মৃত আব্দুল মজিদ মোল্যার ছেলে।

র্যাব-৮ জানায়, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানা এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার বিকালে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন এড়েন্দা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সরোয়ার মোল্লাকে আটক করে । এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ১৯১ (একশত একানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন এবং একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আবদুর রহমান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

