ঢাকারবিবার , ১৩ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ভালুকায় দখল হওয়া খাল অচিরেই উদ্ধার করা হবে                                    একে এম এনামুল হক শামীম এমপি

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ১৩, ২০২১ ১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ভালুকায় দখল হওয়া খাল অচিরেই উদ্ধার করা হবে-
                                          একে এম এনামুল হক শামীম এমপি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ জুন শনিবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে নদী ও খাল রক্ষায় মত বিনিময় সভায় নদী ও খাল গুলো দূত খনন করে পানি নিষ্কাসনের ব্যবস্থা করা হবে এবং দখল হওয়া খাল অচিরেই দখলদারদের হাত থেকে উদ্ধার করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্তে¡ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, মহিলা এমপি মনিরা সুলতানা মনি, উপজেলা আ‘লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড: শওকত আলী, সাধারন সম্পাদক গোলাম মোস্তুফা, পানি সম্পদ মন্ত্রনালয়ের উপ-সচিব কামরুল আহসান তালুকদার,উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, ভালুকা পৌর মেয়র ডাঃ একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান শেলিনা রশিদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ প্রসাশনের উর্ধতন কর্মকর্তা ও স্থানীয় জন প্রতিনিধিবৃন্দ।

সকালে ভালুকা উপজেলার খীরু নদীসহ বিলাইজুড়ি, লাউতি, মল্লিকবাড়ীর কয়েকটি খাল পরিদর্শন করেন। এসময় তিনি সাধারন মানুষের সাথে কথা বলেন।

এলাকাবাসী মন্ত্রীকে জানান নদী ও খালগুলো ভরাট ও বেদখল হয়ে যাওয়ায় বজ্রের দুষিত পানি তাদের ফসলের জমিতে ঢুকে পড়ে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে।

নদী বা খালে পানি ব্যবহারের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। পশু পাখী পর্যন্ত পানি পান করলে মারা যায়।

স/বি