ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কলারোয়ায় হোমিও প্যাথিক চিকিৎসা শাস্ত্রের জনক ডা: স্যামুয়েল হ্যানিম্যানের ২৬২ তম জন্মবার্ষিকী ও বিশ্ব হোমিও প্যাথিক দিবস উদযাপিত হয়েছে। সোমবার বিকেলে কলারোয়া হোমিও প্যাথিক মেডিকেল কলেজে কেক কেটে ডা: হ্যানিম্যানের জন্মদিন উদযাপন করা হয়। কলারোয়া হোমিও প্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, বিশিষ্ট লেখক ও কলামিস্ট প্রফেসর আবু নসর, ইক্বরা চাইল্ড’র অধ্যক্ষ ইউনুচ আলি, সাবেক ইউপি চেয়ারম্যান ডা: আনিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবি মল্লিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা সম গোলাম সরোয়ার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মারুফ আহম্মেদ জনি, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম ইলিয়াস হোসাইন, কলেজ শিক্ষার্থী মন্টু হোসেন, কলেজের ডাক্তার হাবিবুর রহমান, মাহবুবুর রহমান,আব্দুল্লাহ ফারুক, শরিফুল ইসলাম, আরিফুর রহমান আরজুু, আবু জাফর, সাদিকুর রহমান, নার্র্গিস খাতুন, আফিফা আক্তার, ফাতেমা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালন করেন প্রভাষক আশিকুর রহমান।
স/জনী

