আটপাড়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত
আটপাড়া থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ-
“নিজের কাজ নিজে করব, দালাল প্রতারক থেকে বিরত থাকব” শ্লোগানকে ধারণ করে নেত্রকোণার আটপাড়ায় ভূমি সেবা সপ্তাহ-২০২১ পালিত হয়েছে।
উপজেলা চত্বরে ৬ জুন রবিবার সকাল সাড়ে ১১টায় সারা দেশের ন্যায় উপজেলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, প্রেসক্লাব সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, আটপাড়া ভূমি অফিসের নাজির মো: মজিবুর রহমান, অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ প্রমূখ।
এ সময় সেবা গ্রহীতা প্রত্যাশীদের মাঝে নামজারি খতিয়ানসহ ডিসিআর প্রদান করা হয়। বক্তারা বলেন, সেবা ক্যাম্প থেকে ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে, সহজে, স্বল্প সময়ে নির্ধারিত ফি-তে ভূমি সেবা পাওয়ার বিষয়ে জনগণকে অবহিত করবেন।
এ ভূমি সেবা ক্যাম্প থেকে তাৎক্ষণিক ই-নামজারি সেবা ছাড়াও ভূমি উন্নয়ন কর গ্রহণ এবং খাস জমি বন্দোবস্ত, রিভিউ মোকদ্দমা ও বিবিধ মোকদ্দমার আবেদন গ্রহণ করে সম্ভাব্য ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়া হবে।
৬ থেকে ১০ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ পালিত হবে। এরই ধারাবাহিকতায় উপজেলার ৭টি ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ জাকজমক ভাবে ভূমি সেবা সপ্তাহ পালন করেন।
স/বি

