ফুলপুর উপজেলা ৪ নং সিংহেশ্বর ইউনিয়নের ভূমি অফিস এর শুভ উদ্বোধন
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-
আজ ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জননেতা জনাব শরীফ আহমেদ (এম.পি) মহোদয়ের নির্দেশে ফুলপুর উপজেলার ৪ নং সিংহেশ্বর ইউনিয়নের ভূমি অফিস ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আতাউল করিম রাসেল, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেশ চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা -তুজ জোহরা উক্ত ভূমি অফিসটি নির্মাণের ক্ষেত্রে যার অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা রয়েছে ফুলপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক হাবিবুর রহমান , উপজেলা ইঞ্জিনিয়ার জনাব মামুনুর রশিদ এবং ৪ নং ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ মোতালেব সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাগর ভাই সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত কাজে সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদান্তে ঠিকাদার আব্দুল্লাহ আল সায়েম লিঠু, মারুফ কায়সার এবং আরিফ শাহরিয়ার।
স/বি

