ঢাকাশনিবার , ৫ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অলিম্পিকের জন্য মনোবিদ পাচ্ছেন বাকী

admin
জুন ৫, ২০২১ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

অলিম্পিকের জন্য মনোবিদ পাচ্ছেন বাকী

নিজস্ব প্রতিবেদক: শুটিং অত্যন্ত মনঃসংযোগ নির্ভর খেলা। মনোযোগের একটু ব্যত্যয় ঘটলে ফলাফল বদলে যায়। টোকিও অলিম্পিকে আব্দুল্লাহ হেল বাকীর ভালো স্কোরের জন্য মনোবিদ দিচ্ছে শুটিং ফেডারেশন।

ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ (অপু) বলেন, আমরা বিকেএসপিকে চিঠি দিয়েছি তাদের মনোবিদকে অলিম্পিকের আগে বাকীকে সময় দেয়ার জন্য। আমরা মনে করি বাকী মনোবিদ পেলে তাঁর পারফরম্যান্স উন্নতি হবে।

টোকিও অলিম্পিকে সুযোগ প্রাপ্ত বাংলাদেশের একমাত্র ১০ মিটার এয়ার রাইফেল পুরুষ ইভেন্টের শ্যূটার আব্দুল্লাহ হেল বাকীর প্রশিক্ষণ স্থানীয় কোচ গোলাম শফিউদ্দিন খানের অধীনে চলছে।

অলিম্পিকে সুযোগ পাওয়া এই শুটারের খাবার, স্বাস্থ্যসেবা,শরীরচর্চার বিষয় আলাদা গুরুত্ব দিয়ে দেখছে শুটিং ফেডারেশন। বাকী গত রিও অলিম্পিকেও অংশ নিয়েছেন।

স/এষ্