ঢাকাশনিবার , ৫ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাগেশ্বরীতে প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত

admin
জুন ৫, ২০২১ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নাগেশ্বরীতে প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ভেটেরেনারী হাসপাতালের আয়োজনে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর মুক্তমঞ্চে এ অনুষ্ঠান হয়।

এ সময় প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিবৃন্দ। পরে উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুমের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, প্রাণি সম্পদ অফিসার ডা. রফিকুল আলম, ভেটেরেনারী সার্জন ডা. কে এম ইফতেখারুল ইসলাম, প্রাণি সম্পসম্পদ সম্প্রসারণ অফিসার কোকিল চন্দ্র বিশ্বাস প্রমুখ।

এছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা প্রাণি সম্পদের এলএসপিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদেরকে পুরস্কার বিতরণ করা হয়ে।

স/এষ্