ঢাকাশনিবার , ৫ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নিখোঁজের ছয় দিন পর টয়লেটের গর্তে কলেজ ছাত্র শাহিনুনের মৃতদেহ

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ৫, ২০২১ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে নিখোঁজের ছয় দিন পর টয়লেটের গর্তে  কলেজে ছাত্র শাহিনুর আলম মৃতদেহ উদ্ধার

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি : নিখোঁজের ৬ দিন পর অবশেষে টয়লেটের গর্ত থেকে কলেজ ছাত্র শাহিনুর আলম ইকবাল (১৯)- এর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ জুন) বেলা ২টার দিকে তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের মোতালেবের টয়লেটের গর্ত থেকে তারাকান্দা থানা পুলিশ ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে। এসময় র‌্যাব ও ফরেনসিক ডিএনএ ল্যাব ক্রাইমের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে ইকবালের পাশের বাড়ির বাসিন্দা মোহাম্মদ আলী ও তার ছেলে রানাকে আটক করেছে পুলিশ।তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ময়না তদন্তের জন্যে ইকবালের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, শাহিনুর আলম ইকবাল ইকবাল পলাশকান্দা গ্রামের মুদি দোকানদার আব্দুর রউফের ছেলে ও ময়মনসিংহ রোমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিল। গত সোমবার রাত ১০টার দিকে চা পানের কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিল সে।

স/বি